বিশ্বকাপের ফাইনালে উঠে চমক দেখালেন কলি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের শুটারদের বিশ্বকাপ শুটিংয়ে পদক জিততে এখনও পাড়ি দিতে হবে অনেক পথ। কারণ, দেশের শুটারদের এখনও বিশ্বকাপে পদক জয় করার মতো দক্ষ করে গড়া যায়নি। সেরা আট থেকেই থমকে গেছে বিশ্বকাপ যাত্রা। তবে বারবারই বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
কামরুন নাহার কলি, দেশের অন্যতম সেরা শুটার তিনি। দেশ ছাড়ার আগেই বিশ্বমঞ্চে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বেশ কিছুটা ঝলক দেখালেনও এই নারী শুটার।
শনিবার (২৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে অংশ নেন তিনি। এতে কলিসহ বিভিন্ন দেশের ৫৩ জন শুটার অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সেরা আটে জায়গা করে নেন কলি। বাছাইপর্বে ৬২৮ দশমিক ৪ স্কোর করে ষষ্ঠ হন তিনি।
এরপর ফাইনালে অংশ নেন কলি। ফাইনালে কলির স্কোর দাঁড়ায় ১৪৮ দশমিক ৫। এর ফলে শেষ পর্যন্ত অষ্টম স্থান নিয়েই আসর থেকে বিদায় নেন কলি। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কলি ছাড়া অতীতে এমন পারফরম্যান্স করতে পারেননি কোনো বাংলাদেশি শুটার।
জাকার্তা থেকে গণমাধ্যমে কলি জানান, ঢাকায় দলীয় অনুশীলনে আমার স্কোর ৬২৮ থেকে ৬৩০ এর মধ্যে ছিল। এখানে বাছাইয়েও আমি তা বজায় রেখেছি। কিন্তু ফাইনাল রাউন্ডে ভালো হয়নি।
এদিকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের আরও তিনি শুটার। তাদের মধ্যে, সাইরা আরিফিন ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৬তম এবং ৬২৩ স্কোর করে ৩১তম হয়েছেন সাজিদা হক।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ



