বিশ্বজুড়ে করোনা শনাক্তের সঙ্গে আবারও বেড়েছে প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ১৫ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে করোনায় শনাক্তের সঙ্গে আবারও বেড়েছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় বিশ্বের ৫ হাজার ৩৬৮ জনের প্রাণ ঝরেছে ভাইরাসটিতে। এতে করে মৃতের সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৩৪৯ জনে ঠেকেছে। করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে আরও ২ লাখ ১৯ হাজার। ফলে, সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৫শ জনে দাঁড়িয়েছে। আর ভুক্তভোগীদের মধ্যে সুস্থ হয়েছেন সাড়ে ৭৮ লাখ রোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে। না ফেরার দেশে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জন মানুষ।
ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৩১ হাজারে পৌঁছেছে। প্রাণহানি ৭৪ হাজার ২৬২ জনে ঠেকেছে।
সংক্রমণে তিনে থাকা দক্ষিণ এশিয়ার ভারতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি ২৪ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে।
রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।
লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতেও আক্রান্ত ৩ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। যেখানে মৃতের সংখ্যা ১২ হাজার ২২৯ জন।
এ অঞ্চলের আরেক ভুক্তভোগী চিলিতেও সংক্রমণ ৩ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৯ জনের প্রাণ কেড়েছে করোনা।
মেক্সিকোয় আক্রান্ত ৩ লাখ ১১ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে ৩৬ হাজার ৩২৭ জনের।
নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৩ লাখ সাড়ে ৩ হাজারের বেশি। প্রাণ গেছে সেখানে ২৮ হাজার ৪০৯ জনের।
সংক্রমণে যুক্তরাজ্যকে ছাড়িয়েছে গেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে করোনা হানা দিয়েছে ২ লাখ ৯৮ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৬ জনের।
যুক্তরাজ্যে ২ লাখ ৯১ হাজার ৩৭৩ জনের আক্রান্তে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৯৬৮ জনে ঠেকেছে।
মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ২ লাখ ৬২ হাজার মানুষ। প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ২১১ জনের।
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার শিকার ২ লাখ ৫৪ হাজারের কাছাকাছি। মৃত্যু হয়েছে ৫ হাজার ৩২০জনের।
ইতালিতে ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ করোনার ভুক্তভোগী। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৯৮৫ জন।
সৌদি আরবে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ২ লাখ প্রায় ৩৮ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৮৩ জন।
তুরস্কে করোনার ভুক্তভোগী ২ লাখ ১৫ হাজার মানুষ। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৪০২ জনের।
জার্মানিতে করোনা রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৪ জনের।
আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৭ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৪২৪ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১ লাখ ৩ হাজারের বেশি ভুক্তভোগী।
-জেডসি
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা







