ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:১৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজার ৬০১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার তাণ্ডব থামছেই না। ভাইরাসটির থাবায় এখনো বিপর্যস্ত গোটা বিশ্ব। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬০১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৯১ হাজার ৪৭৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৯১২ জন। তাদের নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ২ লাখ ৬৯ হাজার ৪৫৮ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার মানুষ। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৭ লাখ ৮০ হাজার ৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৩৯৭ জনের।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৫০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১১২ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ১২৩ জন।

-জেডসি