বিশ্বজুড়ে একদিনে করোনায় ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪০ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। করোনায় মৃত্যু ও শনাক্তের হিসাব রাখা পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৩৯৫ জনের। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮০৬ জন।
আগের দিন বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছিল ৮ হাজার ১০৩ জনের। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৩৭৪ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ লাখ ৭৪ হাজার ৮৩ জনের এবং করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ২৭ লাখ ৭৬ হাজার ৮২৩ জনে।
করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৫৮০ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৫৭৪ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১৭ হাজার ৫২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










