বিশ্বজুড়ে একদিনে করোনায় ৮ হাজারের বেশি মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিন বিশ্বজুড়ে আরও আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও সাড়ে ৫ লাখের বেশি মানুষের দেহে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৬৪ জন। তাদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪১ লাখ ৫৯ হাজার ৫১৫ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪০ লাখ ১০ হাজার ১৭৬ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৫৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৬৪৮ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৬০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার ৪৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৪২০ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবেআক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৪৪১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ১৩ লাখ ৩১ হাজার ১৪৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৩৮ জন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৫৯১ জন, রাশিয়ায় এক লাখ ৫২ হাজার ২৯৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৯ হাজার ৪৪ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৯৩৭ জন, তুরস্কে ৫০ হাজার ৮২১ জন, স্পেনে ৮১ হাজার ২২১ জন মারা গেছেন।
-জেডসি
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি











