বিশ্বজুড়ে করোনায় আরও ৬ হাজার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছেই না। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো বিশ্বে মারা যাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের তালিকাটাও লম্বা হচ্ছে প্রতিনিয়ত।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে ছয় হাজারের বেশি মানুষ। সংক্রমিতের সংখ্যাটাও কম নয়। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যাটা কিছুটা বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে সোমবারের মতো মঙ্গলবারও ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ২২ লাখের কাছাকাছি। অন্যদিকে মৃতের সংখ্যা সাড়ে ৩৯ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৩৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৪৫ হাজার ৯৮ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজারের বেশি। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় চার হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার ২০৭ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৩৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ১৯ হাজার ৫৯৬ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৮ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জনের।
অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার এবং মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জন।
এছাড়া ফ্রান্সে ৫৭ লাখ ৭০ হাজার ৫৩০ জন, রাশিয়ায় ৫৪ লাখ ৭২ হাজার ৯৪১ জন, যুক্তরাজ্যে ৪৭ লাখ ৫৫ হাজার ৭৮ জন, ইতালিতে ৪২ লাখ ৫৮ হাজার ৪৫৬ জন, তুরস্কে ৫৪ লাখ ১৪ হাজার ৩১০ জন, স্পেনে ৩৭ লাখ ৯২ হাজার ৬৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৪ হাজার ৮১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১২ জন, রাশিয়ায় এক লাখ ৩৩ হাজার ৮৯৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ১০৩ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৫০০ জন, তুরস্কে ৪৯ হাজার ৬৩৪ জন, স্পেনে ৮০ হাজার ৭৮৯ জন, জার্মানিতে ৯১ হাজার ৩৩৬ জন মারা গেছেন প্রাণঘাতী ভাইরাস করোনায়।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










