ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১:৩৮:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

বিশ্বজুড়ে করোনায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেড়েছে দৈনিক সংক্রমণের সংখ্যাও। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৩ হাজার।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৮৫ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৬৫ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৬৫ হাজার ২৬৯ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩ হাজার ২৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৯৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ১৫ হাজার ৫২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ২১৯ জনের।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৮ লাখ ৬ হাজার ৪৫৪ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২৩ হাজার ৪২০ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬১৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯২৪ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২১৫ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৯ লাখ ৪৪ হাজার ৯৪৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ১১ হাজার ৪৩৯ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ২০ হাজার ৮৪৯ জন, রাশিয়ায় ৫৮ লাখ ৩৩ হাজার ১৭৫ জন, যুক্তরাজ্যে ৫১ লাখ ৯১ হাজার ৪৫৯ জন, ইতালিতে ৪২ লাখ ৭৩ হাজার ৬৯৩ জন, তুরস্কে ৫৪ লাখ ৯৩ হাজার ২৪৪ জন, স্পেনে ৪০ লাখ ১৫ হাজার ৮৪ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৫ হাজার ২৮৭ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৯৩ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৪০৭ জন, রাশিয়ায় এক লাখ ৪৪ হাজার ৪৯২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৪৮১ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৮০৮ জন, তুরস্কে ৫০ হাজার ৩২৪ জন, স্পেনে ৮১ হাজার ৩৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৭৯৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৫ হাজার ৫৮ জন মারা গেছেন।

-জেডসি