ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১:৫১:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

বিশ্বজুড়ে মৃত্যু-শনাক্ত আরও কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। রবিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন ৫ হাজার ৫০২ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৩২৩ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬২ হাজার ৩৪৫ জনে।

২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৯৪ হাজারের বেশি। এবং মৃতের সংখ্যা কমেছে ২ হাজার ৩০ জন।

শনিবারও করোনায় নতুন আক্রান্ত হিসেবে বিশ্বে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৬৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৩৬২ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর উচ্চহারে যুক্তরাষ্ট্রের পরেই আছে যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, ভারত, এবং ব্রাজিল।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।