ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৬:১৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

বিশ্বজুড়ে হাজারো ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে আবারও বিশ্বব্যাপী কড়াকড়ি আরোপ শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশ ফ্লাইট বাতিল করায় লাখ লাখ যাত্রী বিড়ম্বনায় পড়েছে। বিবিসির খবরে বলা হয়, গত ৫ দিনে প্রায় ১১ হাজার ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

একাধিক এয়ারলাইন্স বলছে, করোনার ওমিক্রন ধরনের কারণে তাদের প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, গত সোমবার বিশ্বে প্রায় ৩ হাজার এবং গতকাল আরও ১ হাজার ১০০ ফ্লাইট বাতিল হয়েছে। মার্কিন এয়ারলাইন্স জানিয়েছে, ক্রুদের করোনা পরীক্ষা পজিটিভ হওয়ার কারণে ফ্লাইটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

অন্যদিকে হংকং বলেছে, দক্ষিণ কোরিয়া থেকে সব ধরনের ফ্লাইট আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে।