বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
চলছে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ। সেইসঙ্গে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার ১৬২ জন এবং এ রোগে মারা গেছেন ৩৮ লাখ ৪৮ হাজার ১৫৭ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৯০৪ জন এবং এ রোগে মারা গেছেন ৯ হাজার ১২১ জন।
আগের দিন মঙ্গলবার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৬৩ হাজার ৬৫ জন এবং মারা গিয়েছিলেন ৮ হাজার ৬৮১ জন।
বুধবার দক্ষিণ আমেরিকার বৃহত্তম ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এই দিন করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ২ হাজার ৬৭৩ জন।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৪১১ জন।
করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের হিসাবে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। বুধবার আর্জেন্টিনায় নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২৫ হাজার ৮৭৮ জন এবং এ রোগে দেশটিতে এদিন মারা গেছেন ৬৪৬ জন। আর্জেন্টিনার তুলনায় আক্রান্ত কিছুটা বেশি হলেও মৃত্যু কম হয়েছে কলম্বিয়ায়। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৯৫ জন করোনা রোগীর।
গত ২৪ ঘণ্টায় বিশ্বের আরও যেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃতের উচ্চহার দেখা গেছে সেগুলো হচ্ছে- রাশিয়া (আক্রান্ত ১৩ হাজার ৩৯৭, মৃত্যু ৩৯৬), যুক্তরাষ্ট্র (আক্রান্ত ১৩ হাজার ৭৩৪, মৃত্যু ৪২৮), ইরান (আক্রান্ত ১০ হাজার ৪৮৭, মৃ্ত্যু ১২৯), দক্ষিন আফ্রিকা (আক্রান্ত ১৩ হাজার ২৪৬, মৃত্যু ১৩৬), ইন্দোনেশিয়া (আক্রান্ত ৯ হাজার ৯৪৪, মৃত্যু ১৯৬), যুক্তরাজ্য (আক্রান্ত ৯ হাজার ৫৫, মৃত্যু ৯) ও তুরস্ক (আক্রান্ত ৬ হাজার২২১ , মৃত্যু ৭১)।
বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ২৭৯ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করে চলছেন ১ কোটি ১৫ লাখ ৭১ হাজার ২০০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৩ হাজার ৭৯ জন।
তবে এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৬ কোটি ২২ লাখ ৮৪ হাজার ৭২৬ জন মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫২ হাজার ২৯৪ জন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










