‘বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রয়েছে ইরানের উন্নতিতে’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৯ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ন্যানো প্রযুক্তিতে ইরান বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মানসুর গোলামি। এছাড়া দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার এক বৈঠক শেষে এসব কথা বলেন মানসুর গোলামি।
মানসুর বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইরানের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোও নয়া প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ কারণে ইরান ন্যানো প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান করে নিতে পেরেছে। ইরান ২০২২ সালের মধ্যে ন্যানো প্রযুক্তির পণ্যের রপ্তানি ১০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, গতবছর ইরান বিশ্বের ৫০টিরও বেশি দেশে ন্যানো প্রযুক্তির পণ্য রপ্তানি করেছে। বায়োটেকনোলজি ও স্টেম সেল প্রযুক্তির ক্ষেত্রেও ইরান বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।
তিনি বলেন, বিশ্ব এখন ইরানকে বৈজ্ঞানিক ক্ষেত্রে সামর্থ্যবান একটি দেশ হিসেবে গণ্য করে। এক্ষেত্রে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মানসুর বলেন, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে ৩৫ হাজার বিদেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। ইরান মুসলিম দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের ছাত্র-ছাত্রীদেরকেও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ দিচ্ছে।
পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর তাদের ওপর সকল মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে। এতে বেশ চাপের মুখে থেকেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইরান।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











