বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম
রাতুল মাঝি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৮ রবিবার
সারা বিশ্বে শিশুশ্রম বাড়ছে আশঙ্কাজনক হারে। এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আগামী আট বছরের মধ্যে শিশুশ্রম নির্মূলের ঘোষণা দিয়েছে৷ সম্প্রতি আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে এক সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার এই ঘোষণা দেন৷ কিন্তু বাংলাদেশসহ সারা বিশ্বে এ সময়ের মধ্যে শিশুশ্রম নির্মূল সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো সচেতন না হলে এত অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী শিশুশ্রম নির্মূল করা কঠিন হয়ে পরবে। এ জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। শুধু ঘোষণা দিলেই চলবে না।
তারা বলছেন, এজন্য মনিটরিং করা খুবই জরুরী। কঠিন আইন প্রয়োগ ও জরিমানা করা দরকার।
এদিকে ওই সম্মেলনে বলা হয়, বিশ্বের বড় ২৮টি প্রতিষ্ঠানের অর্ধেকই নিকেল জাতীয় ধাতু উত্তোলনের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করছে৷
জানা গেছে, বিশ্বের প্রতি ১০ জন শিশুর একজন শিশু শ্রমিক৷ আর তাদের অর্ধেকই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত৷ তবে নব্বই দশকের পর শিশু শ্রমিকদের সংখ্যা ১০ কোটি কমে গেছে৷
আইএলও প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বে ১৫ কোটি ২০ লাখ শিশু শ্রমিক রয়েছে৷ তাদের আড়াই কোটি শিশুকে জোর করে শ্রমে বাধ্য করা হচ্ছে৷
ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘টাইম টু রিচার্জ` শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের ২৮টি বড় কোম্পানির অর্ধেকই শিশুদের নিকেল উত্তোলনে ব্যবহার করে৷ তারা জানায়, মাইক্রোসফট অথবা চীনের হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানগুলোতেও শিশুশ্রম রয়েছে৷
অ্যামনেস্টি জানায়, সাত বছরের শিশুও এমন জোরপূর্বক শ্রমের শিকার৷ নিকেল উত্তোলনের কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা৷ স্মার্টফোন, গাড়ির ব্যাটারি ও নবায়নযোগ্য বিদ্যুতের চাহিদার কারণে সাধারণত নিকেল উত্তোলন করে তারা৷``
জার্মান গাড়ি শিল্পের বিরুদ্ধেও এই একই অভিযোগ রয়েছে৷ বিএমডাব্লিউ কিছু ক্ষেত্রে উন্নতি করলেও, বাকি বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো শিশুশ্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেয়নি৷ মানেনি আন্তর্জাতিক রীতিও৷ ত্রুটি রয়েছে ফল্কসভাগেন ও ডাইমলারের মতো প্রতিষ্ঠানেরও৷ অ্যাপেল, স্যামসাং, সোনির বিরুদ্ধেও এমন অভিযোগ এনেছে অ্যামনেস্টি৷
আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেন, শিশুশ্রম কমে যাওয়ার হার সম্প্রতি অনেক ধীর হয়ে গেছে৷ আমরা জানি না ভবিষ্যতে এই শ্রমবাজার কীভাবে পরিবর্তন হবে৷ আমরা কোনো শিশু শ্রমিক চাই না, কোনো আধুনিক দাসত্ব চাই না৷
সম্মেলনে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ করার প্রস্তাব গ্রহণ করা হয়৷
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


