ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১০:০৫:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

বিশ্বে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ৬৫২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো সারা বিশ্বে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। এই তালিকার পাশাপাশি দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের তালিকাও। সুস্থের হারও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ।

গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫২৬ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৭৫৭ জন। এছাড়া সুস্থের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৫১৯ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৪৯ হাজার ২১২ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ১৪ লাখের বেশি মানুষ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজার ২৮৪ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ১৩ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৯৯২ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৩ লাখ ৫৫ হাজার ৬৫০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৫২৮ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৬৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৫২৫ জন।

পঞ্চম স্থানে উঠে আসা স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ১০ হাজার ৩৭২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৭৫২ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।

-জেডসি