ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:১৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার, মৃত্যু ৫৭৫৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনা মহামারিতে গোটা বিশ্ব বিপর্যস্ত। প্রতিদিন লাশের সারিতে যোগ হচ্ছে নতুন নতুন নাম। আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতোমধ্যে বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি সাড়ে ৩৬ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের টালি অনুসারে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫৭০ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৮২০ জন। সুস্থ হয়েছেন ৮০ লাখ ৩৭ হাজার ১৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৪৫ জন। মারা গেছেন ৫৭৫৪ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় দুই লাখ মানুষ।

চীনের উহানে করোনা সংক্রমণ সৃষ্টি হলেও এখন অদৃশ্য এই ভাইরাসটির বেশি প্রকোপ আমেরিকা ও দক্ষিণ এশিয়ায়। ইউরোপের কিছু দেশেও ফের ভাইরাসটির সংক্রমণ বেড়েছে। নতুন করে আক্রান্তের রেকর্ড হয়েছে চীন-জাপানেও। ফলে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, অনেকে দেশে করোনার সংক্রমণের মাত্রা মারাত্মক ঊর্ধ্বমুখী। তাই করোনা প্রতিরোধের পদক্ষেপ দ্বিগুণ করতে হবে।

করোনায় আক্রান্তের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭ জন। যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ১৪০ জনের। করোনায় মোট মৃতের দিক থেকেও প্রথমে রয়েছে দেশটি। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৪৫ হাজার ৯৬২ জন।

করোনায় আক্রান্তের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫২৩ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ৫৫ হাজার ৫৬৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ৯ লাখ ৭০ হাজার ১৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯২৯ জনের এবং সুস্থ হয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৭৩৫ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৬৯ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৭০ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪৫৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫ হাজার ৫২৩ জন।

-জেডসি