বিশ্বে করোনার অসম টিকা বন্টনে ভেরিয়্যান্ট ছাড়াচ্ছে: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ, বিশ্বময় অসম টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানান, টিকা দেয়ার হার বেশি—এমন বহু দেশ আগামী মাসগুলোতে বুস্টার ডোজ কর্মসূচি গুটিয়ে ফেলার পরিকল্পনা নিয়েছে, দূরত্ব বজায় রাখার সরকারি বিধিনিষেধ তুলে নিয়েছে এবং এমনভাবে নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছে যেন মহামারি শেষ হয়ে গেছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক বুধবার সাংবাদিকদের বলেন, ‘দুঃখজনক অসম টিকা কর্মসূচি এবং দ্রুত বর্ধনশীল ভেরিয়্যান্টের কারণে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের বহু দেশে আজ সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা দ্রুত হারে বাড়ছে।’
টেড্রোস আধানম আরো বলেন, ‘বিশ্বজুড়ে টিকার বিরুদ্ধে ভেরিয়্যান্ট জয়ী হচ্ছে। যার কারণ টিকা উৎপাদন ও বিতরণে অসমতা, যা বিশ্বের অর্থনীতির জন্য এখন এক বিশেষ হুমকির কারণ।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘টিকা নিয়ে জাতীয়তাবাদী আচরণ, অর্থাৎ কেবল হাতেগোনা কয়েকটি দেশের কাছে টিকার সিংহভাগ দখল থাকার বিষয়টি একইসঙ্গে নৈতিকভাবে ব্যাখ্যাতীত এবং গণস্বাস্থ্য কৌশলগত দিক বিবেচনায়ও অকার্যকর পদক্ষেপ। কারণ, এই ভাইরাসটি দ্রুত নিজেকে বদলে ফেলে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে সক্ষম।’
গ্যাব্রিয়াসুস চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের সব দেশের অন্তত ১০ শতাংশ এবং এ বছরের শেষ নাগাদ ৪০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনতে সহায়তা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










