ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ৬:১৪:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী ভাইরাস করোনায় বিশ্বজুড়ে সংক্রমিত মানুষের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে। গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও পৌনে চার লাখের বেশি মানুষের দেহে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ১০ হাজারের বেশি মানুষের। তাদের নিয়ে মৃতের সংখ্যা ৩৮ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী ও মৃত মানুষের সংখ্যা বেড়েছে। বিশ্বজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৬২ জন এবং এ রোগে নতুন মারা গেছেন ১০ হাজার ৬০৫ জন।

তার আগের দিন সোমবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২৫৫ জন এবং মারা গিয়েছিলেন ৬ হাজার ৬৭১ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের দিনের তুলনায় বেড়েছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৩৯৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৮ লাখ ৩৮ হাজার ৩৫ জনের। এছাড়া করোনা থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ১৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ১৮৫ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর হিসেবে তৃতীয় অবস্থানে আছে ভারত। এরপর আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৬০১ জন। মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২৬১ জন।

ব্রাজিলে করোনায় মোট মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ১৬৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৮৫৩ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

-জেডসি