ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১০:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

বিশ্বে করোনায় আরও ৮ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংক্রমিতের সংখ্যা বেড়েছে চলছে। মাঝে কয়েকদিন দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা কমে গেলেও এখন আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতেও একদিনে শীর্ষে আছে ব্রাজিল। নতুন করে সংক্রমিতদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ২৮৭ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৫৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৩৪ হাজার ৮৩৬ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২৩ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৫৭২ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৪১৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২২ হাজার ৭০৮ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭১৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯০ লাখ ২০ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৭৭৭ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৭৫৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭ হাজার ১৭৩ জন।

করোনায় আক্রান্ত হয়ে ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৩০২ জন, রাশিয়ায় এক লাখ ৪১ হাজার ৫০১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৩৬৫ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৭৫৬ জন, তুরস্কে ৫০ হাজার ১৫৫ জন, স্পেনে ৮১ হাজার ৩ জন এবং জার্মানিতে ৯১ হাজার ৭৪০ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি