বিশ্বে করোনায় আরও ৯ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৬ জুন ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনায় এখনো বিপর্যস্ত সারাবিশ্ব। ভাইরাসটি আক্রান্ত ও মৃতের সংখ্যা থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৯০ হাজারের বেশি মানুষের দেহে।
করোনাভাইরাস সংক্রমণসহ এ বিষয়ে হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে হাজারের কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৭ লাখ ৩৫ হাজার ৯৯০ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ, যা আগের দিনের তুলনায় প্রায় ২৪ হাজার কম। নতুন করে আক্রান্তদের নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৮১৯ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ২০৩ জন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৬৯ লাখ ৭ হাজার ৪২৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৬২৯ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৮৮ লাখ ৮ হাজার ৩৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৪ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৭ হাজার ৬৮৩ জন, রাশিয়ায় ৫১ লাখ ১৭ হাজার ২৭৪ জন, যুক্তরাজ্যে ৪৫ লাখ ১১ হাজার ২৬৯ জন, ইতালিতে ৪২ লাখ ৩০ হাজার ১৫৩ জন, তুরস্কে ৫২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন, স্পেনে ৩৬ লাখ ৯৭ হাজার ৯৮৭ জন, জার্মানিতে ৩৭ লাখ ৬ হাজার ৯৩৪ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৯ হাজার ৯৭৩ জন, রাশিয়ায় এক লাখ ২৩ হাজার ৪৩৬ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৮৩৬ জন, ইতালিতে এক লাখ ২৬ হাজার ৪৭২ জন, তুরস্কে ৪৭ হাজার ৬৮ জন, স্পেনে ৮০ হাজার ১৯৬ জন, জার্মানিতে ৮৯ হাজার ৮২৫ জন মারা গেছেন।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










