বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের ঊর্ধ্বমুখী প্রবণতা কমেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডবে কাবু বিশ্ববাসী। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর হয়ে উঠছে অদৃশ্য ভাইরাসটি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা। আক্রান্তের তালিকাটাও প্রতিনিয়ত লম্বা হচ্ছে। ভাইরাসটির নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। করোনায় মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কমেছে। গত একদিনে ৭ হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়াও শনাক্ত নেমেছে তিন লাখের নিচে।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে।
নতুন শনাক্তদের নিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি সাড়ে ৯২ লাখের ঘরে গেছে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮২ হাজার।
সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ২০১৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮২ হাজার ০৮ জনে।
এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৫২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ১০ হাজার ৫৫০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৭ হাজার ১৬৬ জন মারা গেছেন।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ৫০ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৯১৮ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১১৩ জন। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন।
এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৫৭ হাজার ৩১১ জন, রাশিয়ায় ৫৩ লাখ ১৬ হাজার ৮২৬ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৩০ হাজার ৪০ জন, ইতালিতে ৪২ লাখ ৫২ হাজার ৯৭৬ জন, তুরস্কে ৫৩ লাখ ৭০ হাজার ২৯৯ জন, স্পেনে ৩৭ লাখ ৫৭ হাজার ৪৪২ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩০ হাজার ১১৫ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৭৫ হাজার ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এসব দেশের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৭৩৮ জন, রাশিয়ায় এক লাখ ২৯ হাজার ৩৬১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৭৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২৭০ জন, তুরস্কে ৪৯ হাজার ১৮৫ জন, স্পেনে ৮০ হাজার ৬৫২ জন, জার্মানিতে ৯০ হাজার ৯৬৬ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩১ হাজার ১৫১ জন মারা গেছেন।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











