বিশ্বে করোনায় মৃত্যু ৪৩ লাখ ৩৬ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছেন ৪৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সাড়ে ২০ কোটির বেশি। ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৮ কোটি ৪৪ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৩ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ২০৩ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৮ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ছয় লাখ ১৮ হাজার ৪৩৪ জন।
আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৩৬ হাজার ৫১১ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৯ হাজার ১৭৯ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি দুই লাখ ৪৫ হাজার ৮৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৭৪৮ জন।
এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪৫২ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ৪২৫ ডোজ।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










