বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ৬৯ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৩৩ মানুষ করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৮৫৩ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৬৯ হাজার ১৮ জনের। আর আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ২০৬ জন। তবে সুস্থ হয়েছে ২ কোটি ৩১ লাখ ৪ হাজার ৫৩৬ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ১ হাজার ৫৬ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৭৪ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৯৬৫ জনের। আর আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন করে আরও ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জনের। আর আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। সেখানে নতুন করে ৪২৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৮ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দক্ষিণ আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৮২ জনের। আর আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
এদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে ৩৮৮ জন। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৫০৬ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে।
অন্যদিকে বৈশ্বিক মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে নতুন করে মৃত্যু হয়েছে ২৩৫ জনের। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৭৩ হাজার ৪৯৩ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









