ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৮:৩০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঘাতকব্যাধি করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত সারা বিশ্ব। উন্নত বিশ্বের দেশগুলো এ ভাইরাস নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। টিকাকরণের পরও যেন ঠেকানো যাচ্ছে না এ ভাইরাস। তবে গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭১৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন। এর আগের দিন শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৭৫ হাজার ৩১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ১১ লাখ ১০ হাজার ২৬০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৩৩৪ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৩৫৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৮৫৮ জনের।

এই বিভাগের জনপ্রিয়