বিশ্বে প্রতি মাসে মৃত্যু হচ্ছে ১০ হাজার অভুক্ত শিশুর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে গরিব দেশগুলোতে না খেতে পেয়ে প্রতি মাসে ১০ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। জাতিসংঘের রিপোর্ট বলছে, করোনার পর প্রথম বছরে এক লাখ ২০ হাজার শিশু না খেতে পেয়ে, অপুষ্টিতে মারা যাবে।
জাতিসংঘ এর আগেই জানিয়েছিল, করোনার ফলে বিভিন্ন দেশে অভুক্তের সংখ্যা বাড়ছে। এবার তাদের রিপোর্টে বলা হয়েছে, প্রতি মাসে না খেতে পেয়ে ১০ হাজার শিশু মারা যাচ্ছে।
অল্প পরিমাণ জমি যারা চাষ করে, তাদের উৎপাদিত পণ্য বাজারে আসছে না। গরিব দেশের গ্রামগুলোতে উপযুক্ত পরিমাণ খাবার ও চিকিৎসার জিনিস পৌঁছাচ্ছে না। ঠিকমতো খেতে না পেয়ে প্রতি মাসে পাঁচ লাখ ৫০ হাজার শিশুর নানা ধরনের রোগ হচ্ছে। পেট ফুলে যাচ্ছে। হাত-পা সরু হয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, জাতিসংঘের মতে, অপুষ্টির প্রভাব দীর্ঘদিন থাকে। তাই অপুষ্টি সবসময়ই ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিউট্রিশন বিভাগের প্রধান ফ্রান্সেসকো ব্রাংকা বলেছেন, করোনার ফলে যে খাদ্য সংকট দেখা দিয়েছে, তার প্রভাব বহুদিন ধরে চলবে। তার একটা সামাজিক প্রতিক্রিয়া আছে। জাতিসংঘ বলছে, সাত কোটি শিশুর ওপর এর প্রভাব পড়তে পারে।
গবেষকরা ১১৮টি গরিব ও মাঝারি আয়ের দেশে সমীক্ষা চালিয়েছিলেন। সেখানে দেখা গেছে, পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের শারীরিক বিকৃতি ১৪ শতাংশের বেশি বেড়েছে। আরও ৬৭ লাখ শিশুর দেহে অপুষ্টির প্রভাব দেখা যাচ্ছে। গবেষকরা বলেছেন, করোনার প্রভাব এই শিশুদের বৃদ্ধিতে পড়ছে। এর ফলে তারা বিভিন্ন রোগে ভুগতে থাকবে।
এর পাশাপাশি অন্য একটা ছবিও আছে। পুরো বিশ্বে প্রতি বছর ২২ লাখ ২০ হাজার টন খাবার নষ্ট হয়। বিশ্বের লোকেরা অতিরিক্ত খাচ্ছেন, খাবার নষ্ট করছেন। আর বহু দেশে খাবার না পেয়ে ঘুমোতে যাচ্ছে মানুষ। সূত্র: ডয়েচ ভেলে
-জেডসি
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস

