বিশ্বে প্রতি ২৫০ জনের একজন করোনা আক্রান্ত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২০ শনিবার
বিশ্বের প্রতি ২৫০ জনের একজন করোনা আক্রান্ত
গত সাতদিনে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ২২ লাখ বেড়ে বিশ্বে মোট সংক্রমণ ৩ কোটি ২২ লাখ ছাড়িয়েছে, এই সংক্রমণ হার বিশ্বের মোট জনসংখ্যার ০.৪ শতাংশ।
সংক্রমিতদের মধ্যে গুরুতর রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, গত এক সপ্তাহে এদের সংখ্যা প্রায় ৫ লাখ হয়েছে। এই রোগীর সংখ্যা সংক্রমিতদের সার্বিক হিসাবের ২৩.৩ শতাংশ।
করোনামুক্ত হওয়ার হার প্রায় অপরিবর্তিত রয়েছে, গত ৭ দিনে এই হার ৬৮ শতাংশ থেকে সামান্য বেড়ে ৬৯ শতাংশ হয়েছে। এ সময়ে মোট করোনামুক্ত হয়েছে ১৭ লাখ রোগী।
গত ৭ দিনে করোনাজনিত কারণে প্রায় ৩৭ হাজার লোকের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ৯ লাখ ৮৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে।
আপেক্ষিক বিবেচনায় বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমন নিন্মমুখি। কিন্তু গত ৭ দিনে সংক্রমন বেড়েছে ৬.৮ শতাংশ, পূর্ববর্তী সপ্তাহে এই হার ছিল ৭.৪ শতাংশ।
তবে কিছু কিছু দেশে করোনা দ্রুত ছড়াচ্ছে। এ সময়ে চেক রিপাবলিকে সংক্রমণ ৩২ শতাংশ বেড়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার। কর্তৃপক্ষ সংক্রমণ রোধে বিধি নিষেধ আরোপ করেছে।
ইসরাইলেও গত ৭ দিনে সংক্রমণ বেড়েছে, এ সময় নিবন্ধিত আক্রান্তের সংখ্যা ২১ শতাংশ বেড়েছে। দেশটির সরকার নতুন করে জরুরি সেবা ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ইসরাইলে মোট ২ লাখ ১২ লোক আক্রান্ত, যা মোট জনসংখ্যার ২.৩ শতাংশ।
আর্জেন্টিনায় গত এক সপ্তাহে ৭৭ হাজার লোক আক্রান্ত হয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৭৮ হাজার লোক আক্রান্ত হয়েছে।
সংক্রমনের দ্বিতীয় ধাপে ইউরোপ মহাদেশে বেশী ক্ষতিগ্রস্ত ফ্রান্সে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ। এ সময়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ এবং ইনসেনটিভ কেয়ারে ভর্তি বেড়েছে ৪০ শতাংশ।
গত এক সপ্তাহে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে ৯.১ শতাংশ, আগের সপ্তাহে সংক্রমণের হার ছিল ৬.৬ শতাংশ।
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









