বিশ্বে বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ৩৪৮। যার অর্থ, ঢাকায় বাতাসের মান ‘বিপজ্জনক’। খবর-ইউএনবির।
বায়ুদূষণে ঢাকার পরই আছে মঙ্গোলিয়ার উলানবাটার, পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী দিল্লি। এর মধ্যে উলানবাটারের স্কোর ২৫৮, লাহোরের ২২০ ও দিল্লির স্কোর ২১০।
যখন কোনো শহরে একিউআই স্কোর ৩০০-এর ওপরে থাকে, তখন ওই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এই সময় বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলেও জানানো হয়।
যখন কোনো শহরে একিউআই স্কোর ৫০-র নিচে থাকে, তখন ওই এলাকায় বায়ুর মানকে ভালো বলে মনে করা হয়। এছাড়া, একিউআই স্কোর ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে বায়ুর মানকে মাঝারি হিসেবে ধরে নেয়া হয়। আর যখন এই স্কোর ১০১ থেকে ১৫০-র মধ্যে থাকে, তখন তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে ধরে নেয়া হয়।
উল্লেখ্য, গত দুই মাসে বেশ কয়েকবার ঢাকায় বায়ুদূষণের পরিমাণ মাত্রাতিরিক্ত ছিলো। এইসময় কয়েকবার সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ুর শহর হয়ে উঠেছিল ঢাকা।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার









