বিশ্বের জনসংখ্যার প্রতি ৪০ জনের একজন করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার
প্রতীকী ছবি
বিশ্বে এ পর্যন্ত কোভিড সংক্রমণ ২০ কোটি ২ লাখ ছাড়িয়ে গেছে। এই হিসাবে বিশ্বের প্রতি ৪০ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সরকারের সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান, বিশেষজ্ঞ এবং মিডিয়ার তথ্য সমন্বিত করে রুশ সংবাদ সংস্থা তাসের অনুমিত হিসাবে এ তথ্য জানানো হয়।
সংক্রমণের হার বিশ্বের মোট জনসংখ্যার ২.৫ শতাংশ অতিক্রম করেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অনুমিত হিসাবে বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যা ৭৮৭ কোটি ৫০ লাখ। এই হিসাবে বিশ্বের জনসংখ্যার প্রতি ৪০ জনের একজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংখ্যার অর্ধেকই পাঁচটি দেশের নাগরিক। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র (৩৫.৩ মিলিয়ন), ভারত (৩১.৮ মিলিয়ন), ব্রাজিল (২০ মিলিয়ন), রাশিয়া (৬.৪ মিলিয়ন) এবং ফ্রান্স (৬.৩ মিলিয়ন)।
পশ্চিম ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মের শুরুতে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়, তবে দেশগুলো গত কয়েক সপ্তাহে পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রাখতে সক্ষম হয়েছে। এদিকে জুলাই মাসে উত্তর আমেরিকা এবং এশিয়ার দেশগুলোতে দৈনিক সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পায়।
বিশ্বে করোনাভাইরাসে ৪২ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই হিসাবে করোনা আক্রান্ত রোগীদের ২.১ শতাংশের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশী (৬১৫,০০০) লোকের মৃত্যু হয়েছে, এরপরে রয়েছে ব্রাজিল (৫৬০,০০০) এবং ভারত (৪২৬,০০০)। সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে ইয়েমেন (১৯.৫%) এবং পেরুতে (৯.৩%)।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










