বিশ্বের প্রতি ১০ জনে একজন হয়ত করোনা আক্রান্ত: হু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের দশ শতাংশ মানুষ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই হিসাবে বলা যায় যে, বিশ্বে যে সংখ্যক লোকের করোনা নিশ্চিত হওয়া গিয়েছে তার আসল সংখ্যা এই সংখ্যার ২০ গুণ বেশি। সংস্থাটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক প্রধান মাইক রায়ান এই মন্তব্য করেছেন। খবর আল জাজিরার।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় আক্রান্ত এবং ইউরোপে মৃতের সংখ্যা বাড়ছে উল্লেখ করে রায়ান বলেন, আমাদের বর্তমান হিসাব বলছে, প্রতি ১০ জনে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এটা নির্ভর করে দেশ, শহর, গ্রাম এবং বিভিন্ন গ্রুপের ওপর। তবে বিশ্বের নাগরিকদের একটা বিশাল অংশ যে এই ভাইরাসে ঝুঁকির মুখে তা অস্বীকার করা যাবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডে বক্তব্য রাখতে গিয়ে মাইক রায়ান জানান, করোনার দিকে নজর দিয়ে শহর থেকে গ্রামে বিভিন্ন ধরনের গোষ্ঠীকে দেখতে গিয়ে লক্ষ্য করা গিয়েছে গোটা বিশ্বের বেশিরভাগই ঝুঁকির মুখোমুখি।মহামারি চললেও সরঞ্জাম রয়েছে এই সংক্রমণ আটকানোর এবং প্রাণ বাঁচানোর।
বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭.৬ বিলিয়ান ধরে হিসেবে করে দেখা গিয়েছে ৭৬০ মিলিয়নের উপর লোক আক্রান্ত যেখানে গোটা বিশ্বে নিশ্চিত আক্রান্ত ধরা হয়েছিল ৩৫ মিলিয়ন। বিশেষজ্ঞদের ধারণা, নিশ্চিত করোনা আক্রান্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা প্রকৃত সংখ্যার থেকে অনেক কম।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার ৪০৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ৮৯২ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ৯১ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









