বিশ্বের সব অঞ্চলেই করোনা শনাক্তে রেকর্ড
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৬ জুলাই ২০২০ রবিবার
বিশ্বে সব অঞ্চলেই করোনা শনাক্তে রেকর্ড
করোনা বিস্তার কিছুতেই কমছে না। বিশ্বের প্রায় সব অঞ্চলেই দিন দিন রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রায় ৪০টি দেশে গত সপ্তাহের একাধিক দিনে রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। আগের সপ্তাহেও এমন দেশের সংখ্যা ছিল ২০টির মতো। আপাতদৃষ্টিতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে সংক্রমণের উচ্চহার লক্ষ করা যাচ্ছে। তবে একই সঙ্গে অস্ট্রেলিয়া, জাপান, হংকং, বলিভিয়া, সুদান, ইথিওপিয়া, বুলগেরিয়া, উজবেকিস্তান ও ইসরায়েলে করোনায় আক্রান্ত নতুন রোগীর রেকর্ড তৈরি হচ্ছে।
এদিকে পর্যবেক্ষকরা মনে করছেন, লকডাউনসহ বিধিনিষেধ তুলে দেওয়ায় অনেক দেশে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে।
কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলছিলেন, আমরা ‘আগের স্বাভাবিক’ অবস্থায় ফিরে যাব না। আমরা যেভাবে জীবনযাপন করতাম, মহামারী এরই মধ্যে তাতে পরিবর্তন এনে দিয়েছে। আমরা এখন প্রত্যেককে বলছি, কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে দেখা করছেন এগুলোকে জীবন-মরণ সিদ্ধান্তের মতো বিবেচনা করতে; কেননা এসব সিদ্ধান্ত এখন এমনই গুরুত্বপূর্ণ।
রয়টার্সের হিসাব অনুযায়ী, তিন সপ্তাহ আগেও প্রতিদিন কিংবা কয়েক দিনের ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা আগের রেকর্ড ভাঙছে এমন দেশের সংখ্যা ছিল ৭; পরের সপ্তাহে এ সংখ্যা বেড়ে হয় ১৩, তার পর ২০। আর এখন ৩৭টি দেশে এ প্রবণতা দেখা যাচ্ছে। তার পরও বাস্তবতা আরও ভয়াবহ বলে মনে করা হয়। কেননা দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার অনেক দেশে প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যাচ্ছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গতকাল শনিবার বিকাল পর্যন্ত দেখা গেছে, বিশ্বজুড়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এক কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু ছাড়িয়েছে ৬ লাখ ৪০ হাজার। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই ৪১ লাখের বেশি রোগী রয়েছে আর মৃত্যু হয়েছে এক লাখ ৪৫ হাজার ৫৫৬ জনের। ব্রাজিলে শনাক্ত রোগী ২৩ লাখ ছুঁই ছুঁই; মৃত্যু ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে গত কয়েক দিন ধরে প্রায় প্রতিদিন ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

