বিশ্বের স্বাস্থ্যকর শহরের মর্যাদা পেল মদিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
সৌদি আরবের পবিত্র মদিনা মুনাওয়ারা নবীর শহর। বিশ্ব মুসলিমের ভালোবাসার সর্বোচ্চ স্পন্দন এ শহর। বিশ্বের অন্যান্য সুন্দর শহরের মধ্যে অন্যতম মদিনা।
পবিত্র মদিনা নগরীকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিও এইচও)। সংস্থাটির প্রতিনিধি দল মদিনা শহর পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই বাস্তবায়ন আছে এই মদিনা মনোয়ারায়।
পবিত্র এই নগরীতে বাস করেন ২০ লাখ মানুষ। রাতের অন্ধকারে মদিনাকে আলোকসজ্জা ছাড়াই সাধারণ আলোয় এক অন্যান্য আলোকসজ্জার শহর মনে হয়। মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববী।
এছাড়া মদিনার সুপরিকল্পিত রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে, মনে হবে ছবির মতো সাজানো। মসজিদে নববী ছাড়াও এ শহরে রয়েছে মদিনার প্রথম মসজিদ-মসজিদে কুবা এবং কিবলা পরিবর্তনের মসজিদ-মসজিদে কিবলাতাইন।
এই মদিনা নগরী এবার বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে। প্রসঙ্গত, মদিনাই প্রথম ঘনবসতিপূর্ণ নগরী। যা বিশ্বের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর শহরের মর্যাদা লাভ করলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা আন্তর্জাতিক মাপকাঠিতে নগরীটিকে জরিপ করে এ স্বীকৃতি দিয়েছেন। ২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপ কাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তায়্যিবা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের একশ’ প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর।
প্রসঙ্গত, ইসলামের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। নবী করিম (সা.)-এর আগমনে আনন্দে উদ্বেলিত জনতা নিজ শহরের নাম বদলে ফেলে রাখলেন মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর। এই নগরীতেই মহানবী তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ শেষ ১০ বছর কাটিয়েছেন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










