বিশ্বের ৭০ কোটি শিশু পুষ্টিহীনতায় ভুগছে: ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
বিশ্বের এক-তৃতীয়াংশ, প্রায় ৭০ কোটি শিশু পুষ্টিহীনতায় ভুগছে। এদের মধ্যে রয়েছে শীর্ণকায় ও স্থূলকায় দু’ধরনের শিশুই। পৃথিবীতে প্রতি তিনজনের মধ্যে একজন শিশু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। খাবার হিসেবে তারা যা গ্রহণ করে তার মধ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে না। ইউনিসেফের নতুন একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১৯৯৯ সালের পর এই প্রথমবারের ইউনিসেফ শিশুদের পুষ্টি ও খাবারের মান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানা যায়, পাঁচ বছরের নিচে বিশ্বের ২০ কোটি শিশু অপুষ্টিতে ভুগছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে ভবিষ্যতে মানবজাতি ঝুঁকির মধ্যে রয়েছে।
বলা হয়েছে, সাধারণত দরিদ্র ও ধনী দেশগুলোর শিশুরা স্বাস্থ্য সমস্যায় ভুগলেও বর্তমানে তা মধ্য আয়ের দেশের শিশুদের মধ্যেও দেখা দিয়েছে। অর্ধেক শিশু হিডেন হাঙ্গার বা সুপ্ত ক্ষুধায় ভুগছে।
এর মানে হলো, তারা তাদের খাদ্যে শরীরের জন্য জরুরি ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হচ্ছে। ৫ কোটি শিশু তাদের খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি না পাওয়ার কারণে দিন দিন শুকিয়ে গিয়ে হাড়জিরজিরে হয়ে পড়ছে। চার বছরের নিচে প্রায় ১৫ কোটি শিশু তাদের বয়স অনুযায়ী শারীরিক বৃদ্ধি থেকে বঞ্চিত রয়েছে। পুষ্টিজনিত কারণে তাদের শারীরিক বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না। এর ফলে তাদের মস্তিস্ক ও শরীর দুটোই প্রয়োজনীয় বিকাশের সুযোগ পাচ্ছে না।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, ছয় মাস থেকে দুই বছর বয়সের শতকরা ৪০ ভাগ শিশু কোনো ফল বা শাকসবজি খাওয়ানো হয় না। ৬০ ভাগ শিশু ডিম, দুধ ও মাংস খেতে পায় না।
ঠিকমতো শারীরিক বৃদ্ধি না ঘটা শিশুদের বেশিরভাগেরই বাস আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়। সবচেয়ে খারাপ অবস্থা হলো পাপুয়া নিউগিনি, ইরিত্রিয়ায়। এই দুটি দেশে ৬০ ভাগ শিশুর শারীরিক বৃদ্ধি ঠিকমতো হয় না। সূত্র: বিবিসি
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










