বিয়ের সাজেই পরীক্ষা দিলেন কনে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
পরনে লাল বেনারসী, গা-ভর্তি গয়না। না কোনো সিনেমার দৃশ্য নয়, এভাবে পুরোপুরি বিয়ের সাজে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিলেন এক কনে।
বিয়ের মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরুর দিনে কনের ব্যস্ততা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এ দিন সকাল থেকে রাত অবধি কনেকে ব্যস্ত থাকতে হয় বিয়ের নানা রীতি পালনে। তাই এ দিন করে যে অন্য কোনো কাজ করার সময় পাবেন না সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কনে অন্যদের মতো নয়। বিয়ের দিন ‘একটু’ সময় বের করে রীতিমতো পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন তিনি।
বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজকোটের বাসিন্দা শিবাঙ্গী বাগথারিয়া বিয়ের দিন সকালে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন। আর শিবাঙ্গীকে পরীক্ষার হলে নিয়ে এসেছিলেন তার হবু স্বামী।
ওই প্রতিবেদনে বলা হয়েছে , শিবাঙ্গী শান্তি নিকেতন কলেজের সমাজ কর্মে স্নাতক করছেন। বিয়ের দিন তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল।
শিবাঙ্গী জানান, পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার আগেই তার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল। তাই বিয়ে আর পরীক্ষা একই দিনে পড়ে যায়। কিন্তু শিবাঙ্গী সিদ্ধান্ত নেন, দুদিকই সামাল দিতে। তাই বিয়ের দিন সকালে এসে পরীক্ষা দিয়ে যান।
শিবাঙ্গীর এই সিদ্ধান্তকে দুই পরিবারই সাধুবাদ জানিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইনস্টাগ্রামে শিবাঙ্গীর কনের সাজে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। শিবাঙ্গীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। নেটমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!










