ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৬:৫৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

বুধবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রেকর্ড চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে ফাতেহাপাঠ ও তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেবেন। এ সময় সশস্ত্র বাহিনী আর্ড অব অনার প্রদান করবে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় সোমবার এসব তথ্য জানা গেছে।

ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছাবেন। ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।

দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১টায় তিনি ঢাকা পৌঁছাবেন।

এর আগে সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। এ নিয়ে টানা তৃতীয় এবং সবমিলিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা।

-জেডসি