বুধবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী বুধবার (২ আগস্ট) রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিভিন্ন দাবি পূরণের আশায় বুক বেঁধেছেন রংপুরের মানুষ। সফরে গিয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পাশাপাশি থাকবে নতুন প্রতিশ্রুতিও।
দলীয় সূত্র জানায়, আর কয়েক মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন। এর আগে আগামী দোসরা আগস্ট রংপুরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। পাড়া-মহল্লায় ও পৌরসভায় মিছিল মিটিংয়ে চলছে আনন্দ উৎসব। জনসভা সফল করতে বাড়ছে দলের কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। শীর্ষ পর্যায়ের অনেক নেতার অবস্থান এখন রংপুরে। এতে অনেকটাই উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। এর মাধ্যমেই আগামীতে মিলবে নির্বাচন ও দলীয় গুরুত্বপূর্ণ পদের টিকিট। তাই নাওয়া-খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বিভাগের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এক যুগ পর প্রধানমন্ত্রীর এই সফরে রংপুরের আরও উন্নয়নমূলক কাজের ঘোষণা আসবে। জনসভাস্থল ১০ লাখ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হবে বলে আশা নেতাকর্মীদের।
রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম ছায়াদত হোসেন বকুল বলেন, জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে। জনসভায় রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার মানুষ আনার প্রস্তুতি রয়েছে। জনসভা সফল করতে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভাও করা হয়েছে।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন বলেন, এক যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আসছেন। নিশ্চয়ই উনি এখানে উন্নয়নমূলক কর্মসূচির ঘোষণা দেবেন। আমরা সেই অপেক্ষায় আছি।
কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, প্রধানমন্ত্রী ১২ বছর পর রংপুরে আসছেন। অনেকে ভাবছেন উনি কি নিয়ে আসছেন? প্রধানমন্ত্রী আমাদের সবই দিয়েছেন। রংপুরের সব উন্নয়নেই তার অবদান।’
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, ১২ বছর পর রংপুরে প্রধানমন্ত্রী আসছেন। তিনি রংপুরের মানুষের কথা শুনবেন। উত্তরবঙ্গের এ অবহেলিত ও মঙ্গাপিড়িত জনপদকে তিনি মুক্ত করেছেন।
নানক বলেন, মঙ্গাপিড়িত এই অঞ্চলে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। এক যুগ পর প্রধানমন্ত্রীর আগমনে উত্তরবঙ্গের জনপদ আজ উৎফুল্ল ও আনন্দিত বলে জানান কেন্দ্রীয় ওই নেতা।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











