বুলবুলের তাণ্ডবে নারীসহ ২ জন নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালী ও খুলনায় ঘর এবং গাছচাপা পড়ে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর রাত ও সকালে ঝড়ের সময় এ ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত থেকে এ সব জেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়।
নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০) ও খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল (৫২)।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হামেদ ফকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে খুলনার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ জানান, রাতে প্রমীলা মণ্ডল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ছিলেন। সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান তিনি। সেসময় একটি গাছ তার ওপরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে ঝড়ো হওয়ার সঙ্গে কখনো মাঝারি কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
এদিকে আবহাওয়া অফিস বলছে, বর্তমানে উপকূলীয় ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮ কি.মি. বেগে এগোচ্ছে বুলবুল। সাগর উত্তাল রয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জোয়ারের পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ৮০-১০০ কিলোমিটার।
রাত ২টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল ভারতের 'সুন্দরবন ন্যাশনাল পার্কের' ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ।
তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 'বুলবুল' আরো উত্তরপূর্বে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



