বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণ ২৪ পরগনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ১০ নভেম্বর ২০১৯ রবিবার
বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা।
বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা। এ অঞ্চলে উপড়ে গেছে প্রচুর গাছপালা। নামখানায় ভেঙে গেছে জেটি।
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্টি হয়ে এই অতি প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসে উত্তর-পূর্ব দিকে। শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা অবধি ঘণ্টায় ১১০-১২০ কিমি বেগে ‘বুলবুল’ বয়ে যায় সুন্দরবনের ধানচি জঙ্গল সংলগ্ন অঞ্চল দিয়ে। স্থলভাগে আছড়ে পড়ার আগে কিছুটা শক্তিক্ষয় করলেও এর তাণ্ডবলীলা থেকে রেহাই পায়নি রাজ্য। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ লন্ডভন্ড হয় বুলবুলের তাণ্ডবে।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ও মৈপিঠে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। মাটির ঘর ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাগর নামখানা ও মৌসুমী দ্বীপে।
দেশটির আবহবিদদের ধারণা, ক্রমশ শক্তি হারিয়ে বুলবুল দক্ষিণ ২৪ পরগনার উপর দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশের খেপুপাড়ায় ঢুকবে। ফলে রোববারও দুই পরগনা এবং পড়শি বাংলাদেশের উপকূলবর্তী অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে শনিবার রাজ্য জুড়ে তাণ্ড চালালেও আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি হারাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। আজ সকাল ৭টার বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, শক্তি হারিয়ে বুলবুল কলকাতার থেকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











