বৃটেনে ঋতুস্রাবের পাঠ প্রাথমিক শিক্ষা থেকে বাধ্যতামূলক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
মেয়েদের মাসিকের বিষয়টিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন বা প্রচার কাজ চালিয়ে আসছিলেন এলিস স্মিথ।
২০২০ সালের মধ্যে ইংল্যান্ডের বিদ্যালয়গুলোতে মেয়েদের ঋতুস্রাবের বিষয়টি শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে শুধু মেয়েরা নয় সব শিক্ষার্থীই প্রাথমিক বিদ্যালয় থেকে বিষয়টি নিয়ে পড়ার ও জানার সুযোগ পাবে।
মেয়েদের মাসিকের বিষয়টিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন বা প্রচার কাজ চালিয়ে আসছিলেন এলিস স্মিথ। এই সিদ্ধান্তটিকে ভীষণ ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন ২৩ বছর বয়সী স্মিথ।
মাত্র ১৪ বছর বয়সে এলিস স্মিথের মাসিক সংক্রান্ত জটিলতা প্রথম ধরা পড়ে। আরও অনেক নারীর মতই তারও পিরিয়ড নিয়ে তৈরি হয় ক্রনিক বা দীর্ঘস্থায়ী সমস্যা। আর খুব সহসা সেটি সেরে যাবারও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
তাই নিজের অসুখ ধরা পড়ার পর থেকেই এই বিষয়ে তিনি সোচ্চার হয়ে উঠেন এবং বিষয়টিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি তোলেন।তার মতে, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির ফলে খুব শিশু বয়স থেকেই মেয়েরা জেনে যাবে কোন ধরণের মাসিক স্বাভাবিক আর কোনটি স্বাভাবিক নয়।
পিরিয়ডের সময় তীব্র ব্যথা হওয়া, ক্লান্ত অনুভব করা, তলপেটে ও মূত্রাশয়ে জটিলতা অনুভব করার ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। তবে অনেকের ক্ষেত্রে এটি ক্রনিক ও অত্যন্ত পীড়াদায়ক হয়ে উঠে।
যুক্তরাজ্যে প্রতি ১০ জন নারীর মধ্যে একজন এই সমস্যায় ভুগছেন। ডাক্তারি ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় 'এন্ডোমেট্রিয়োসিস'।
মেয়েদের ওভারি ও তার আশপাশে অতিরিক্ত টিস্যু জন্মানোর ফলে এই সমস্যার জন্ম হয়। এর ফলে এমনকি সারাজীবন ধরে শারীরিক কষ্ট বহন করতে হয়। আর কোনও কোনও ক্ষেত্রে এমনকি সন্তান ধারণের ক্ষেত্রে সংকট তৈরি হয়।
নিজের এই ক্রনিক অসুস্থতা সম্পর্কে জানার পর এই বিষয়ে অনলাইনে ও ব্লগে প্রচুর পড়ালেখা করেছেন স্মিথ। বিভিন্ন ব্লগে তিনি এমন অনেক নারীর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জেনেছেন এই সমস্যার কারণে যাদের কেউ চাকরি ছেড়েছেন, কেউ বিবাহিত জীবনে টিকতে পারেননি এবং কেউ সন্তান জন্মদানে ব্যর্থ হয়েছেন।
এসব কারণে কোনও কোনও নারীর মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতার কথাও জেনেছেন স্মিথ। এসব বিষয়ে জানার পর থেকেই তিনি যৌন-স্বাস্থ্যের অংশ হিসেবে পিরিয়ড বা মাসিককে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রচারে নামেন।
২০১৭ সাল থেকেই ইংল্যান্ডের বিদ্যালয়গুলোতে যৌন শিক্ষা বাধ্যতামূলক করা হয়। তবে এই বিষয়ক পাঠ্যক্রমে ঠিক কী কী অন্তর্ভুক্ত হবে সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে বিভিন্ন মহলের মতামত নেওয়া হচ্ছিলো।
এখন মাসিককে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করায় প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুরা এই বিষয়ে জানার সুযোগ পাবে। এছাড়া প্রাথমিকের পাঠ্যক্রমেই নারী ও পুরুষের সম্পর্ক নিয়ে একটি ধারণাও পাবে শিশুরা।
তবে নারী-পুরুষের সম্পর্ক ও তাদের যৌনতা নিয়ে শিক্ষার্থীরা জানবে সেকেন্ডারি বা মাধ্যমিক স্কুলের পাঠ্যক্রম থেকে। যৌন-স্বাস্থ্য বিষয়ক পাঠ্যক্রমে এলজিবিটি বা সমকামিতা ও উভকামিতা প্রসঙ্গও অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্কটল্যান্ডে ২০১৪ সাল থেকেই যৌন শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির নির্দেশাবলী দেয়া হয়।
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











