ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৭:৪৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

বৃটেনে নির্বা‌চন: বিপুল ভোটে জয়ী টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

বৃটেনের সাধারণ নির্বা‌চনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা।

আজ শুক্রবার পাওয়া ফলাফলে জানা গেছে, ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টিউলিপ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বা‌চিত হন। ২০১৭ সালের নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হন। এবার তৃতীয়বারের মতো জয়ী হলেন টিউলিপ।

এ ছাড়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের ইলিং সেন্ট্রাল আসনে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হন তিনি।

নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়ী হয়েছেন রূপা হক। তিনি পেয়েছেন ২৮ হাজার ১৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জুলিয়ান গ্যালেন্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। ৯ জনের মধ্যে লেবার পার্টি থেকে সাত, লিবারেল ডেমোক্র্যাটের এক এবং কনজারভেটিভ পার্টি থেকে একজন। তাদের ৯ জনের সাতজনই নারী।

তবে আলোচনা বেশি হচ্ছিল ব্রিটিশ-বাংলাদেশি পাঁচ নারীকে নিয়ে, যাদের তিনজন এখন সংসদ সদস্য।