বৃদ্ধাশ্রম : প্রবীণদের কষ্টের ঈদ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৪২ পিএম, ২১ জুন ২০১৮ বৃহস্পতিবার
ঈদ মানে খুশি। ঈদ মানে আপনজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ, মনের কথা বলা। অধিকাংশ মানুষই আপনজনের সঙ্গে ঈদ করতে ছুটে গেছেন নিজ বাড়িতে।
গাজীপুরের সদর উপজেলার মনিপুরে বিশিয়া কুড়িবাড়ি এলাকায় অবস্থিত বয়স্ক পুনর্বাস কেন্দ্রের নিবাসিদের ঈদ সেই রকম ছিল না। ঈদ উপলক্ষে তারা ভালো খাবার, নতুন কাপড় পেয়েছেন ঠিকই, কিন্তু অধিকাংশ নিবাসি এবারের ঈদে আত্মীয়-স্বজন বা প্রিয় মানুষের দেখা পাননি।
অনেকের স্বজন বলতে কেউ নেই। যাদের আছে, তারা অধীর আগ্রহে প্রহর গুনেছেন স্বজনরা কেউ হয়ত দেখা করতে আসবেন। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলেও কারো দেখা না পেয়ে, পরে আসবেন এই আশায় বুক বেধেছেন। তবে ঈদ উপলক্ষে অনেক নিবাসিকে ছুটি নিয়ে তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
ঈদের দিন শনিবার বিকেলে বয়স্ক পুনর্বাস কেন্দ্রের কয়েকজন নিবাসিদের সঙ্গে আলাপ করে এমন কথা জানা গেছে।
বয়স্ক পুনর্বাস কেন্দ্রে মহিলা নিবাসে ঢুকার পথে দেখা গেল দুইজন বৃদ্ধা হেঁটে নিবাসের দিকে যাচ্ছেন। এ সময় একজন বৃদ্ধা বেশি বয়স্ক বৃদ্ধাকে হাঁটতে সাহায্য করছিলেন। নিবাসের বারান্দায় বসার পর কথা হয় তাদের সঙ্গে। বেশি বয়স্ক বৃদ্ধাকে (আনুমানিক ৭০ বছর) নাম জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার নাম সোহাগী, স্বামীর নাম মকবুল হোসেন। অনেক আগে স্বামী মারা গেছে। বাড়ি, ঠিকানা তিনি বলতে পারেননি। তার ছেলে মেয়ে নেই।
বয়স্ক পুনর্বাস কেন্দ্রের এক স্টাফ জানান, তার নাম জহুরা বেগম। বয়সের কারণে তিনি সব কিছু মনে রাখতে ও বলতে পারেন না। তার একমাত্র মেয়ে দেশের বাইরে থাকেন। প্রায় এক বছর আগে মেয়ে তাকে এই নিবাসে দিয়ে গেছেন। এ সময় জহুরা বেগম ওই স্টাফের কাছে জানতে চান ‘আমার মেয়ে আইব না’। উত্তরে স্টাফ বলেন, উনি সৌদি আরব আছেন। সেখান থেকে এসেই দেখা করতে আসবেন। জানতে চাইলে তিনি আরো বলেন, মাঝে-মধ্যে তার মেয়ে ফোন করে তার সম্পর্কে খোঁজ খবর নেন।
অপর বৃদ্ধার নাম হাজেরা বিবি। তিনি জানান, তার বাড়ি ফরিদপুরের ঝাজিরা থানার কাখিকান্দি গ্রামে। স্বামী লাল চাঁন জমাদ্দার। তার দুই ছেলে দুই মেয়ে। স্বামী ও বড় ছেলে আব্দুল হামিদ মারা গেছেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। তারা শ্বশুর বাড়িতে থাকে। ছোট ছেলে বৃদ্ধাশ্রমের কাছে এক বাড়িতে কাজ করেন। তিনি প্রায়ই তাকে দেখতে আসেন।
কেমন আছেন এবং ঈদের দিন কী খেয়েছেন জানতে চাইলে হাজেরা বিবি বলেন, এখানে খুব ভালো আছেন। সকালে সেমাই, মুড়ি দিয়ে নাস্তা, পরে খিচুরি এবং দুপুরে পোলাও মাংস খেয়েছেন। তিনিসহ অন্য নিবাসিরা জানান, ঈদ উপলক্ষে বৃদ্ধাশ্রম থেকে প্রত্যেক নারী নিবাসিকে একটি শাড়ি, দুটি ব্লাউজ এবং দুটি পেটিকোট দেওয়া হয়েছে।
এ নিবাসের পাশে আলাদা পুরুষদের নিবাস। সেখানে কথা হয় মোঃ মহসিন মিয়ার (৬২) সঙ্গে। তিনি জানান, তার বাড়ি চাঁদপুর সদরের ইব্রাহিমপুরে। তিনি বিয়ে করেননি। মেঘনা নদী বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। গত পাঁচ বছর তিনি এই বৃদ্ধাশ্রমে আছেন। স্বজনরা কেউ খোঁজ খবর নেয় কি-না জানতে চাইলে তিনি বলেন, ছোট ভাই আবুল কাশেম সোহাগ ঢাকার একটি গামেন্টেসে চাকরি করে। কয়েক দিন আগে দেখা করতে এসেছিল। আজ হয়ত আসতে পারবে না। পরে আসবে। তিনি জানান, ঈদ উপলক্ষে পুরুষ নিবাসিদের একটি লুঙ্গি ও একটি শার্ট দিয়েছে কর্তৃপক্ষ।
বয়স্ক পুনর্বাস কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোঃ আবু শরিফ জানান, এ কেন্দ্রে মোট ২০০ জন নিবাসি রয়েছেন। এদের মধ্যে ১০৩ জন পুরুষ এবং ৯৭ জন মহিলা। এবারের ঈদে ৫০ জন নিবাসি ছুটিতে গেছেন। এর মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১৬ জন মহিলা। ঈদ উদযাপন করতে স্বজনরা তাদের নিয়ে গেছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

