ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২:০৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বৃদ্ধি পেতে পারে দিন ও রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আওহাওয়া অফিস। এ ছাড়া আগামীকাল শনিবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ১-৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, আজ রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস।