বৃষ্টিতে ৩৮ বলে শেষ দ্বিতীয় দিনের খেলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে মাঠে গড়াল মাত্র ৩৮ বল। তাতে ২৭ রান তুলেছে পাকিস্তান। থেমে থেমে হওয়া বৃষ্টিতে আর শুরু করার মতো অবস্থা না থাকায় দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।
হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও পরিস্থিতি বিবেচনায় রোববার বিকেল ৩টার দিকে এই ঘোষণা দেওয়া হয়।
‘বৃষ্টির কারণে খেলা বন্ধ’ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রায় দিনভরই এটি লেখা ছিল। মাঝে দ্বিতীয় সেশনে একবার খেলা শুরু হলেও সেটি স্থায়ী হয় মোটে ৬ ওভার ২ বল। পরে আবার বৃষ্টি শুরু হলে সেটি আর থামেনি।
আজ অবশ্য খুব বেশি সমর্থক খেলা দেখত আসেননি। যারা এসেছিলেন তারা মন খারাপ করে ধরেন বাড়ির পথ। মাঝে বিনোদন যেটুকু মিললো সেটিও সাকিব আল হাসানের কল্যাণে। ম্যাচ স্থগিত ঘোষণার আগ মুহূর্তে বৃষ্টির মধ্যে মাঠে নেমে পিচ কাভারের উপর ‘ডাইভ’ দিয়ে যেন ছোটবেলায় ফিরে যেতে চাইলেন এই অলরাউন্ডার।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত আছে আজও (রোববার)। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্টে। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। আজ দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু করা যায়নি খেলা।
সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষ পর্যন্ত বল মাঠে গড়ায় দুপুর ১২টা ৫০ মিনিটে। খেলা শুরু হওয়ার আধা ঘণ্টা পর আবার শুরু হয় বৃষ্টি। পিচ ঢাকা পড়ে কাভারের নিচে।
২ উইকেট হারিয়ে ১৬১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে স্কোরবোর্ডে তোলে ২৭ রান। আজ আর কোনো উইকেট হারায়নি তারা। সফরকারী দল ২ উইকেটে তুলেছে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ এবং আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।
আগামীকাল (সোমবার) ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











