বৃষ্টির মধ্যে আজও সড়কে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:২৫ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার
সরকারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃষ্টি মাথায় পঞ্চম দিনের মতো সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা।
আজ রাজধানীতে যানচলাচলে শিথিল হলেও গাড়ি এবং চালকদের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন তারা। যানচলাচল স্বাভাবিক রাখতে অনেক ক্ষেত্রে তারাই সহযোগিতা করছেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবে বলে জানিয়েছেন।
এদিকে আজ ঢাকা থেকে আন্তজেলা বাসগুলো ছেড়ে যাচ্ছে না। আবার অনেক জেলা থেকে ঢাকায় গাড়ি পাঠানোও হচ্ছে না। বাস চলাচল বন্ধ করে ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে পথচারীরা। ভোগান্তিতে পড়ছেন অফিসগামী এবং জরুরি প্রয়োজনে বাইরে আসা মানুষ। অসংখ্য মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, সাইন্সল্যাব ও মিরপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান করছেন। যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। তারা কোনো যান চলাচলে বাধার দিচ্ছে না। গাড়ির কাগজপত্র ঠিক থাকলে ছেড়ে দিচ্ছে। আজিমপুর থেকে মিরপুরগামী সড়কে সীমিত আকারে যান চলাচল করছে।
রামপুরা, মালিবাগ-মৌচাক, শান্তিনগর, কাকরাইল, পল্টন, প্রেসক্লাব, মতিঝিল রোডেও ভারি যানবাহন তেমন চলছেই না। এ সব রোডে রিক্সা এবং কিছু প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে।
মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী নিয়মিত বাসগুলো সড়কে প্রায় দেখাই যায়নি। সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ প্রায় ফাঁকা। কয়েকটি বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় কম।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার