বৃহস্পতিবার বিধানসভার শপথ নেবেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
আগামী বৃহস্পতিবার বিধানসভায় শপথ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ের বিকল্প ছিল না মমতা ব্যানার্জির। কিন্তু সেখানে তিনি এমন রেকর্ড-রাঙা জয় পেলেন যে, মনে হতেই পারে ভোটটুকু শুধুই আনুষ্ঠানিকতা।
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। এর আগে তার সবচেয়ে বড় জয় ছিল ২০১১ উপনির্বাচনে, ব্যবধান ৫৪ হাজার ২১৩।
গত এপ্রিলের ভোটে নিজের দল ২১৩টি আসন পেলেও নিজে নন্দীগ্রাম কেন্দ্রে দাঁড়িয়ে হেরে যান। সেই পরাজয় শুধু মমতা নয়, দলের কাছেও দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল। কিন্তু ভবানীপুরের ‘মিনি ভারত’ ভুলিয়ে দিল সেই পরাজয়।
রোববার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় পেয়েছেন ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে। তার শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপড়েন শুরু হয়েছে রাজভবন-বিধানসভার মধ্যে।
রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রীকে নিজে শপথবাক্য পাঠ করাতে চান। কিন্তু এ ক্ষেত্রে আপত্তি রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। উভয়েই ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন, রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠান হলে তারা যাবেন না।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










