ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৯:১৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বেইলি রোডে ফের আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৫ মে ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বেইলী রোডের দশতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের দশতলা ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে শুরুতে তিনটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট কাছাকাছি পৌঁছেছে। তবে সড়কে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে সমস্যায় পড়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের খবর পাওয়া যায়নি।

গতবছর ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়।