ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৩৯:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৫ মে ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বেইলি রোডের দশতলা ভবনে লাগা আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে ৭টা ৪৭ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের দশতলা ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে শুরুতে তিনটি ইউনিট কাজ করেছে। পরে আরও সাতটি ইউনিট আগুণ নেভাতে কাজে যোগ দেয়। তবে সড়কে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে সমস্যায় পড়েছে বলে জানান তিনি।