বেইলি রোডের শাড়ির বাজার জমজমাট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৩ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
কেউ খুঁজছেন জামদানি, তো কেউ খুঁজছেন কাতান। বেনারসি, মসলিনসহ এরকম নানান বাহারি শাড়ির পসরা সেজেছে রাজধানীর বেইলি রোডে। প্রতিবছর ঈদ এলেই শাড়ি বেচাকেনার ধুম পড়ে যায় এখানে। এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫ রোজার পরই জমে উঠেছে বেইলি রোডের বেচাকেনা।
শাড়ির জন্য বিখ্যাত হলেও বেইলি রোডে সব বয়সী মানুষের হাল ফ্যাশনের সব আইটেম পাওয়া যাচ্ছে। শনিবার বেইলি রোডের বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভিড়।
ক্রেতারা বলছেন, পছন্দের শাড়ি মিললেও দাম কিছুটা বেশি।
চামেলীবাগ থেকে শাড়ি কিনতে এসেছেন শিরিন আক্তার। তিনি বলেন, মা-শাশুড়ি আর নিজের জন্য শাড়ি নিয়েছি। টাঙ্গাইল আর তাঁতের শাড়ির দাম কিছুটা কম হলেও জামদানি শাড়ির বরাবরের মতো দাম বেশি। কুমিল্লার খাদি তিনটা শাড়ি নিয়েছি ৬ হাজার ৫০০ টাকায়।
রাজধানীর নয়াটোলা থেকে শাড়ি কিনতে এসেছেন ফারিয়া তিথি। জাগো নিউজকে তিনি বলেন, বেইলি রোডের শাড়ির মান ভালো, ডিজাইনেও বৈচিত্র্য আছে। জামদানি কেনার ইচ্ছা আছে। তবে একই শাড়ি গত বছর যে দামে পাওয়া যেত, এবার তার দাম বেশি মনে হচ্ছে। বাচ্চাদের আগে কিনে দিয়েছি। কাল থেকে রাস্তায় জ্যাম বেড়ে যাবে, যা কেনার আজই কিনে ফেলবো।
তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে ১০০০ থেকে থেকে ২৫০০ টাকার মধ্যে। অন্যদিকে, জামদানি শাড়ির দাম এখানে ৮ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সুতি শাড়ি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ৩০০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, এই রোডের অধিকাংশ দোকানে কাপড় ও ডিজাইনের ওপর নির্ভর করে ১০০০ থেকে শুরু করে ৫০ হাজার টাকার পর্যন্ত শাড়ি রয়েছে। অন্যবারের মতো এ বছরও ২০০০ থেকে ৩৫০০ টাকা দামে সুতি শাড়ি বিক্রি হচ্ছে।
জামদানি শাড়ির দাম বেশি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে টাঙ্গাইল তাঁতঘর শোরুমের ফজলুল আজিম বলেন, জামদানি শাড়ির মূল্য এর সুতার মান ও নকশা এবং উপকরণের রকমফেরে ভিন্ন হয়ে থাকে। ৬০ থেকে ৮০ কাউন্ট সুতার জামদানি শাড়ির দাম ৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে থাকে। অন্যদিকে, ৮০ থেকে ১০০ কাউন্ট সুতার হাফ সিল্ক জামদানি শাড়ির মূল্য ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে।
তিনি বলেন, জামদানি শাড়ির ক্রেতা খুব বেশি নেই। তবে ঈদের আগ পর্যন্ত এই শাড়ির জন্য ক্রেতার আনাগোনা অনেক থাকে। যাদের পছন্দ হয়, মনে ধরে যায় তারা দামের কথা চিন্তা করে না। এছাড়া আমাদের এখানে কুমিল্লা খাদি শাড়ি বেশি চলে।
এদিকে, মসলিন শাড়ি পাওয়া যাচ্ছে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০ থেকে ৬০ হাজার টাকার পর্যন্ত। কাতান শাড়ি ৩০০০ থেকে ২৫ হাজার টাকার পর্যন্ত রয়েছে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিক্রি হচ্ছে ৪০০০ থেকে ৫০০০ টাকায়।
তাঁত কুটির দোকানের ম্যানেজার জাহিদ হোসেন বলেন, সকালে কাস্টমার খুব কম হয়। সন্ধ্যার পর ভিড় জমে। বেশির ভাগ মানুষ ১২০০ থেকে ৩০০০ এর মধ্যে শাড়ি খোঁজেন। আমার মতে, আমি আগের মতো জমজমাট দেখছি না। এই এক সপ্তাহ কাস্টমারের চাপ থাকার কথা। দেখা যাক কী হয়।
ব্যবসায়ীরা বলছেন, হাতেবোনা অনেক ডিজাইনের কারণে শাড়ির দাম বাড়ে। এছাড়া সুতা, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়ে গেছে, ফলে শাড়ির দামও স্বাভাবিকভাবে বেড়েছে।
সিরাজ ক্যাপিটাল সেন্টারের বিভিন্ন দোকানে দেখা গেছে, বাহারি শাড়ির সমাহার। টাঙ্গাইল, জামদানি ও তাঁতের শাড়ির পাশাপাশি এমব্রয়ডারি, কাটওয়ার্ক, পুঁতি ও জরির কাজ করা শাড়ি এখানে বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে ১২ হাজার টাকায়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






