ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১৩:১৭:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ভালো বেতনে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ৮ মার্চ ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের লায়াব্লিটি টিমে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম : হেড অব লায়াব্লিটি বিজনেস। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে অন্তত ৫ বছর কোনো স্বনামধন্য ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। যোগাযোগ দক্ষতা থাকা যাবে না। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে ব্যাংকের নীতিমালা অনুসারে আকর্ষণীয় প্যাকেজের সুযোগ সুবিধা প্রদান করা হবে।


আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : ৩১ মার্চ, ২০২৩