বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ—এমন খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরী মণি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি ক্যাপশনে শুধু একটি শব্দ লেখেন—‘মজা’।
সংক্ষিপ্ত এই মন্তব্যের ব্যাখ্যায় পরী মণি আর কিছু বলেননি। তবে পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর এই প্রতিক্রিয়ার পেছনে সম্ভাব্য কারণ খুঁজতে থাকেন।
উল্লেখ্য, ২০২১ সালে রাজধানীর একটি বোট ক্লাবকে ঘিরে আলোচিত ঘটনার সময় বেনজীর আহমেদের নাম বিভিন্ন মহলে আলোচনায় এসেছিল। একই ঘটনায় পরীমনিও একাধিক মামলা ও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগের কয়েকটি বিষয়ে বর্তমানে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










