বেলজিয়ামের রাজকন্যার স্বীকৃতি পাচ্ছেন ডেলফিন বোয়েল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ আইনি লড়াই শেষে বেলজিয়ামের রাজ পরিবারের স্বীকৃতি, অধিকার ও খেতাব পেতে যাচ্ছেন দেশটির সাবেক রাজা আলবার্ট দ্বিতীয়’র ‘লাভ চাইল্ড’ ডেলফিন বোয়েল। তাকে রাজকন্যা উপাধি দিতে রাজ পরিবারকে নির্দেশনা দিয়েছেন আদালত।
বোয়েলের বর্তমান বয়স ৫২ বছর। কিং আলবার্টের বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে তার জন্ম হলেও পিতার স্বীকৃতি পাচ্ছিলেন না। এই স্বীকৃতি আদায়ে এক দশকের বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে আলবার্ট স্বীকার করেন যে, তিনি বোয়েলের বাবা। এরপরই আদালতের এই নির্দেশনা আসলো। আদালত রুলিংয়ে বলেছে, আলবার্টের বৈধ বিবাহের মাধ্যমে জন্ম নেওয়া অন্যান্য সন্তানদের মতো ‘লাভ চাইল্ড’ বোয়েলকেও সমান অধিকার ও উপাধি দিতে হবে।
বোয়েলের মা ব্যারোনেস সিবিলে দে সেইলিস লংশ্যাম্পসের দাবি, রাজা হওয়ার আগে আলবার্টের সঙ্গে তার ১৮ বছরের সম্পর্ক ছিল। ১৯৬৬ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাদের সম্পর্কের মধ্যে জন্ম হয় বোয়েলের। কন্যার শিশুকালেও পাশে ছিলেন আলবার্ট।
বিষয়টি প্রথম আলোচনায় আসে ১৯৯৯ সালে। ওই বছর আলবার্টের স্ত্রী রানী পাওলা’র অননুমোদিত একটি আত্মজীবনীতে উল্লেখ করা হয় যে, পরনারীর গর্ভে জন্ম নেওয়া এক সন্তানের বাবা আলবার্ট।
এরপর ২০০৫ সালে এক সাক্ষাৎকারে বোয়েল প্রথমবারের মতো দাবি করেন, তার জন্মগত পিতা হচ্ছেন অসুস্থতার কারণে ২০১৩ সালে সিংহাসন ছাড়া কিং আলবার্ট। এরপর শুরু হয় আইনি লড়াই। তাতে বোয়েলের পক্ষে চূড়ান্ত রায় দিল আদালত।
এই রায়ে বোয়েল খুব উচ্ছ্বসিত বলে জানালেন তার আইনজীবী মার্ক উটেনডেলে, “এই বিচারিক জয় কখনো বাবার ভালোবাসার অভাব ঘুচাতে পারবে না। তবে এতে ন্যায় বিচারের অনুভূতি পাওয়া গেছে। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া অনেক সন্তান পিতৃ পরিচয় পাওয়ার ক্ষেত্রে এই রায় থেকে হয়তো প্রেরণা পাবে।”
আদালতের মাধ্যমে রাজ পরিবারের স্বীকৃতি পাওয়ায় বোয়েল ও তার দুই সন্তানের নামের আগে লাগছে রাজকীয় উপাধি ‘স্যাক্সে-কোবার্গ’।
এই রুলিং অনুযায়ী কিং আলবার্টের মৃত্যুর পর তার অন্য তিন সন্তান প্রিন্স লরেন্ত, প্রিন্সেস আসত্রিদ ও বর্তমান রাজা ফিলিপের পাশাপাশি উত্তরাধিকারী হবেন বোয়েলও।
তবে পিতৃ স্বীকৃতি ছাড়া রাজ পরিবারের আর কিছু গ্রহণ করতে চান না বলে জানিয়েছেন বোয়েল। তবে বিচার নির্বাহের খরচ হিসেবে এই কন্যাকে অবশ্যই প্রায় ৩৪ লাখ ইউরো পরিশোধ করতে হবে সাবেক রাজা দ্বিতীয় আলবার্টকে।
-জেডসি
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর











