ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:২০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জন শিশু এবং ৩ জন নারীও ছিলেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার পাসনি থেকে করাচি যাওয়ার পথে মাকরান উপকূলীয় মহাসড়কের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছান পাক কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড সূত্র জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু ঘটে। আহতদের ওরমারাতে অবস্থিত পিএনএস দারমান জাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালের চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের পাকিস্তান নেভীর চিকিৎসকরা চিকিৎসা সেবা দিচ্ছেন।

দুই সপ্তাহ আগেই স্কার্দু থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে গিলগিট-বালতিস্তানের বাবুসার বাইপাসে একটি টিলা থেকে পড়ে এরকমই একটি বাস দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ২০ জন আহত হন। নিহতদের মধ্যে সেদিন ১০ জন সেনা কর্মকর্তার সঙ্গে ৩ জন শিশু ও ৮ জন নারীও ছিলেন।

-জেডসি