ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৩৯:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, দৈনিক পাবেন ১৩৫০০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট (এনওসি লেভেল)। পদের সংখ্যা : ১। আবেদন যোগ্যতা : পাবলিক হেলথ বা হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং (এনভায়রনমেন্টাল) ডিগ্রি থাকতে হবে। স্বাস্থ্য খাতে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

ওয়াটার, স্যানিটেশন, হাইজিন ইন হেলথ সার্ভিস ডেলিভারি অ্যান্ড কেয়ারে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক। কর্মস্থল হবে ঢাকায়। তবে ঘরে বসে কাজের সুযোগ আছে।

বেতন ও সুযোগ সুবিধা: দৈনিক ১৩,৫০০ টাকা হারে পুরো মেয়াদকালে ২০ লাখ ৭ হাজার ৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদনপত্র, কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected] ঠিকানায় মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২২।